শিরোনামঃ-

» রেজওয়ানের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে ইলেক্ট্রিক সাপ্লাই যুবসমাজের মানববন্ধন

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ:: দৈনিক সিলেটের ডাক’র সিটিপি অপারেটর, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহানগর শাখার যুগ্ম-সম্পাদক ও সুরমা বয়েজ ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের শাস্তির দাবীতে গত ১২ সেপ্টম্বর সোমবার ইলেক্ট্রিক সাপ্লাই যুবসমাজের উদ্যোগে বিদ্যুৎ অফিসের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual1 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। তারা যেকোন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে। এ জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রেজওয়ানের উপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবী করেন। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার আহবান জানান।

ইলেক্ট্রিক সাপ্লাই যুবসমাজ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আরিফ আহমদের সভাপতিত্বে ও এহসান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুহেল ইসলাম, রাসেল আহমদ, আব্দুর রহিম, মো. ইউসুফ আলী, রাজিব আহমদ, ইব্রাহিম ইসলাম, আশিকুর রহমান, রাকিব আহমদ, আশিকুল ইসলাম, সজিব আহমদ, রবিউল ইসলাম, আব্দুল্লাহ, ফয়েজ আহমেদ, শাহ আলিম, সাগর, সাকিব, হাব্বান প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ৯ জুলাই দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে রেজওয়ান আহমদ সন্ত্রাসীদের হাতে আহত হন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31