শিরোনামঃ-

» আগুয়েরোর হ্যাটট্রিকে সিটির দাপুটে জয়

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্ক:: বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি।
বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে তারা। দলের হয়ে ৩টি গোলই করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রাত পৌনে ১টায় শুরু হয় ম্যাচটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার রাতে। কিন্তু ভারী বৃষ্টির কারণে সেদিন স্থগিত হয়ে যাওয়ায় ম্যাচটি হয় বুধবার রাতে।
Manual3 Ad Code

ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই সিটিকে এগিয়ে দেন আগুয়েরো। অ্যালেক্সান্ডার কোলারভের ক্রস ৬ গজ বক্সের ভেতর থেকে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা স্ট্রাইকার। অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা। স্বাগতিক হিসেবে খেলতে নেমে পেপ গার্দিওলার শিষ্যরা ম্যাচের শুরু থেকেই বরুশিয়াকে চাপে রাখে।

Manual3 Ad Code

২৮ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধে আগুয়েরোর জোড়া গোলের সুবাদে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা।
Manual7 Ad Code

এরপর আগুয়েরোর সঙ্গে ডি ব্রুইন, স্টারলিংরা অতিথিদের ডি-বক্সে আক্রমণের পসরা সাজালেও কোনো স্কোর গড়তে পারেননি। ৭৭ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।

দ্বিতীয়ার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করেন ইহেনাচো (৪-০)। বদলি খেলোয়াড় লিরয়ের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোলটি করেন তিনি। ম্যাচ শেষ হলে ৩ পয়েন্ট অর্জন করে ম্যানচেস্টার সিটি মাঠ ছাড়ে।

এই গ্রুপে আগের দিন আরেক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে সেল্টিককে ৭-০ গোলের বন্যায় ভাসায় বার্সেলোনা।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031