- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই প্রবাসী ভাই-বোন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশ (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কানাডা প্রবাসী মো. এহসানুল ইসলাম চৌধুরী এবং আমেরিকা প্রবাসী তাজিন ইসলাম চৌধুরী লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, তাদের প্রয়াত পিতা এনামুল ইসলাম চৌধুরীর (মৃত্যু: ৩ জানুয়ারি ২০২১) সুফলা উত্তরাধিকার সূত্রে তারা সিলেট শহরের সুবিদবাজার এলাকার পৈতৃক সম্পত্তির অংশীদার হন।
পরবর্তীতে ২০২২ সালের ২৮ মার্চ আইনি নিয়মে রেজিস্ট্রি করা বাঁটোয়ারানামা অনুযায়ী সুবিদবাজারস্থ ব্র্যাক ব্যাংক ভবনের অর্ধাংশ এবং পল্লবী কমিউনিটি সেন্টার ভূমির অর্ধাংশ তাদের প্রাপ্য হিসেবে নির্ধারিত হয়।
তবে প্রবাসে থাকার সুযোগে তাদের ছোট ভাই মুমিনুল ইসলাম চৌধুরী (রিমু), মা বুলবুল নাহার চৌধুরী এবং তাদের সহযোগীরা (মাসুক মিয়া, নওশেবা ফারাহ তুনা) অবৈধভাবে উক্ত সম্পত্তি জবরদখল করে রাখেন।
শুধু তা-ই নয়, তারা জালিয়াতির মাধ্যমে ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বিগত পাঁচ বছর ধরে ব্র্যাক ব্যাংক সুবিদবাজার শাখার প্রাপ্য অর্ধাংশ ভাড়ার আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
ভুয়া আমমোক্তারনামা তৈরির সময় প্রবাসী এহসানুল ও তাজিন দুজনেই বিদেশে অবস্থান করছিলেন, যা তাদের পাসপোর্টের ট্রাভেল রেকর্ড দ্বারা প্রমাণিত বলে তারা দাবি করেন।
এ প্রতারণার বিচারের আশায় তারা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে সি.আর. মামলা (নং-৪৯৭/২০২৬) দায়ের করেছেন।
আদালত বিষয়টি তদন্তের জন্য পিবিআই, সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন এবং বিতর্কিত আমমোক্তারনামা জব্দ সহ বিশেষজ্ঞ দ্বারা স্বাক্ষর পরীক্ষার আদেশ প্রদান করেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতারণা এড়াতে চলতি বছরের ২২ এপ্রিল কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে তারা উক্ত জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি আনুষ্ঠানিকভাবে বাতিল (উবপষধৎধঃরড়হ ঞড় জবাড়শব ঞযব এবহবৎধষ চড়বিৎ ড়ভ অঃঃড়ৎহবু) করেন।
এছাড়া ৭১/২০১০নং একটি ভুয়া অছিয়তনামার কার্যকারিতা গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে সিলেট যুগ্ম জেলা জজ ২য় আদালত কর্তৃক স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রবাসীরা অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি বণ্টনের কথা বলায় এবং মামলা করায় গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৮টায় মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন মাধ্যমে ইন্টারপোল ও আন্তর্জাতিক এজেন্সির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে।
এই ঘটনায় সিলেটের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৬০৮, তারিখ: ১৫/১০/২০২৬) দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে প্রবাসীরা বলেন, “রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখলেও আজ নিজ জন্মভূমিতে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তাঁরা অবিলম্বে জালিয়াত চক্রের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, আত্মসাৎ করা অর্থ উদ্ধার, জবরদখলকৃত জমি ও ভবন বুঝিয়ে দেওয়া এবং প্রবাসফেরত অবস্থায় তাঁদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রবাসে ফিরে যাওয়ার পর তাদের অবর্তমানে দেশে সমস্ত কাজের দেখভাল ও তদারকি করবেন তাঁদের নিযুক্ত প্রতিনিধি মো. আবদুল কাইয়ুম চৌধুরী ও হাবিবুর রহমান শিবলু।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর