শিরোনামঃ-

» সিলেট নগরবাসীর প্রতি প্যানেল মেয়র কয়েস লোদীর ঈদুল আযহার শুভেচ্ছা

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী।

Manual5 Ad Code

শনিবার এক শুভেচ্ছা বার্তায় দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুন্যভুমি সিলেট মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য, শোষণ দূর করে।

একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্থবজীবনে কোরবানীর শিক্ষা প্রয়োগ করতে পারি। তাহলে কোরবানীর মুল উদ্দেশ্য সফল হবে।

Manual2 Ad Code

আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যান নিশ্চিত করি। পবিত্র ঈদ-উল-আযহা বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30