শিরোনামঃ-

» কোরবানির গরুর নাম ‘কালো মানিক’, মেসি, ‘বাদশা’!

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ পৌরসভার টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের কোরবানির পশুর হাটের চিত্র এটি। এখানেই লাল-কালো রংয়ের এই গরুর নাম রাখা হয়েছে ‘মেসি’।
Manual2 Ad Code

এছাড়াও আরো বাহারি নামের গরু উঠেছে এখানে যেমন- ‘কালা মানিক’ এরপর ‘বাদশা’। এসব গরুকে ঘিরে ছিল উৎসুক সাধারণ মানুষের ভিড়।

Manual2 Ad Code

তবে হাটে মেসির চেয়ে এগিয়ে ‘কালা মানিক’। তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, ৫ লাখ টাকা দাম হাঁকা হলেও সন্ধ্যা পর্যন্ত গরুটির দাম ওঠে সাড়ে ৩ লাখ টাকা। কিন্তু গরুর মালিক উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার পানচাষি কালা মিয়া তাতে রাজি হননি।

Manual6 Ad Code

অপরদিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার ফরিদ আলম হাটে বিক্রির জন্য আনেন ‘মেসি’কে। তিনি জানিয়েছেন, ৪ লাখ টাকার বেশি দাম পেলে তবেই তিনি মেসিকে বিক্রি করবেন।

‘মেসি’ নামের গরুর ওজন হবে প্রায় ৮ মণ। লোকজন ‘মেসির’ সামনে পেছনে দাঁড়িয়ে মুঠোফোনে তুলছে সেলফি। সেই সেলফি আপলোড হচ্ছে ফেসবুকে।

Manual8 Ad Code

টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য ও পশু ব্যবসায়ী আবু ছৈয়দ হাটে আনেন ‘বাদশা’ নামের ১টি মোটা গরু। ৬ মণ ওজনের বাদশার দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা।

প্রতিদিন এই হাঁট থেকে ৭ শতাধিক পশু বিক্রি হচ্ছে। তার মধ্যে ৪৫ থেকে ৫৫টি বড় গরু। যেগুলোর ওজন ৫ থেকে ৭ মণ। ২ থেকে ৪ মণ ওজনের পশু বিক্রি হচ্ছে ৯০ হাজার থেকে আড়াই লাখ টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031