শিরোনামঃ-

» এল ডি পি নেতার উপর হামলা ও গাড়ী ভাংচুর

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল ডি পি), সিলেট জেলা (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ এর ‍উপর বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন ‘যুবলীগ’ এর কর্মীবাহিনী দ্বারা আক্রান্ত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে।

Manual1 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, এল ডি পি নেতা মো. মোস্তাক আহমদ প্রতিদিনের মতো তাঁর অফিস থেকে বাসায় ফেরার পথে ২রা সেপ্টেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে একদল যুবলীগের কর্মীরা জয়বাংলা স্লোগান দিয়ে তাঁর উপর এলোপাতারিভাবে আক্রমন চালায়। এতে উনি যথেষ্ট পরিমাণ আহত হন এবং তাঁর ব্যবহ্নত প্রাইভেট কারটি ভাংচুর করা হয় সাথে সাথে এলাকার লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

Manual4 Ad Code

m2এদিকে হামলার পর সিলেট বাংলা নিউজ এর প্রতিনিধি হাসপাতালে তাঁর সাথে সাক্ষাত করতে গেলে দেখা যায়, কর্বব্যরত ডাক্তাররা তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। আহত এল ডি পি নেতার সাথে কথা বলতে গেলে দেখা যায়, তিনি বেডে শুয়ে কাতরাচ্ছেন এবং বলেন আমাকে হত্যার উদ্দেশ্যেই যুবলীগের কর্মীরা এ রকম ন্যাক্কারজনক আক্রমন করেছে।

তিনি আরোও বলেন যে, গত কয়েকদিন ধরে ‍যুবলীগের কর্মীরা তাঁকে ফোনে হত্যার হুমকি দিচ্ছে এবং তিনি এ ব্যাপারে শংকিত হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। আজকের যে হামলার ঘটনা ঘটেছে এই হামলাকারীদের বিরুদ্ধে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে এল ডি পি নেতা মো. মোস্তাক আহমদের উপর এ রকম হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল ডি পি)’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ড. কর্ণেল অলি আহমেদ (বীর বিক্রম) ও সিলেট জেলার স্থানীয় নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

তাঁরা এল ডি পি নেতা মো. মোস্তাক আহমদের উপর হামলার ঘটনায় জড়িতদের কালক্ষেপন না করে সুষ্ট তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে সুবিচারের স্বার্থে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোড়ালো আহ্বান জানান।

Manual7 Ad Code

 

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31