শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় জামায়াতের ঢিলেঢালা হরতাল

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ দক্ষিণ সুরমা জুনেল আহমদ আরিফঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী  নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে আজ (বুধবার) জামায়াত-শিবির দেশব্যাপী  হরতালের ডাক দেয়।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় সিলেটে হরতাল চলছে। তবে আজ ভোর থেকে ঝুম বৃষ্টির কারণে জামায়াত-শিবিরেরর কোন নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি।

Manual3 Ad Code

আজকের হরতালে দক্ষিণ সুরমা উপজেলার কোথাও কোন ধরণের বিশৃঙ্খলার কোন খবর পাওয়া যায়নি।

তবে যান চলাচল অন্যদিনের তুলনায় কম ছিলো। দুপুর পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কদমতলি বাস টার্মিনাল  থেকে দূরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যায়নি।

হরতালে উপজেলার বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনাময় এলাকা যেমন হূমায়ুন রশীদ স্কয়ার, চন্ডিপুল পয়েন্ট, তেলীবাজার বাইপাস পয়েন্ট এলাকায় কোন রকম পিকেটিং এর খবর পাওয়া যায়নি।

Manual8 Ad Code

বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, যান চলাচল তুলনামূলক কম থাকলেও জন-জীবন অন্যান্য দিনের মতো প্রায় স্বাভাবিক ছিলো।

Manual8 Ad Code

এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম  আতাউর রহমান বলেন, জানা মতো এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30