- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» সৌদিতে কুমারীর সংখ্যা বাড়ছে ক্রমাগত
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবে দিনদিন বেড়ে চলেছে কুমারীর সংখ্যা। কুমারীদের নিয়ে বিপাকে পড়েছে সৌদি সরকার। মোহরানার টাকা যোগাড় করতে না পারায় সৌদি মেয়েদের বিয়ে করতে পারছেন না যুবকরা। বাধ্য হয়ে বিদেশি নাগরিক বিয়ে করছেন তারা।
মূলত রাষ্ট্র নির্ধারিত মোহরানার টাকা জোগাড় না করতে পারায় কুমারী মেয়ের সংখ্যা বাড়ছে দেশটিতে। বিয়ের সাধ পূরণে সৌদি যুবকরা বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন।
কিন্তু, এসব চুক্তি বিয়ের ৩০ শতাংশই টিকছে না। এতে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা। যা নিয়ে রীতিমত দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার।
সম্প্রতি বিবাহ এবং পরিবার কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদি আরবের বুরাইদাতে মহিলা ও পুরুষ হোস্টেলের মধ্যে একটি গবেষণা করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১০ সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৪ শ ১৮ জনে পৌঁছেছে।
চুক্তি ভিত্তিক বিয়েতে আবদ্ধ ৬০ হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যান পরিচালনা করা হয়। যেখানে প্রায় ১৮ হাজার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এই হিসেবে বিবাহ বিচ্ছেদের হার দাঁড়ায় ৩০ শতাংশে।
এর কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্বেও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে। কারণ, তারা সরকার নির্ধারিত মোটা অংকের মোহরানা দিতে পারছে না।’
তিনি আরও জানান, সৌদি আরবে বর্তমানে কুমারী সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছেন।
উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শও দিচ্ছেন। আবার কেউ মোহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিচ্ছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮২ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর