শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা সর্বদা সচেষ্ঠ : কামরান

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, উপমহাদেশের প্রভাবশালী নেতা, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে।

Manual2 Ad Code

ঐ রাতে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধু পরিবারে অন্যান্য সদস্যরা।

পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন একটি সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে।

Manual3 Ad Code

দেশের সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, তার বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে।

Manual2 Ad Code

এমন একটি দেশ গড়ে তোলা, যেখানে স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়িত হবে এবং ধর্ম-গোত্র-নির্বিশেষে সব মানুষ সম-অধিকার ভোগ করবে।

Manual8 Ad Code

গণতন্ত্র, সামাজিক ন্যায় এবং আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই সেই স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

06তাই সকলে ঐক্যবন্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যেতে হবে।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর দর্জি শ্রমিক লীগের উদ্যোগে মঙ্গলবার (৩০ আগস্ট) নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর দর্জি শ্রমিক লীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, মুক্তিযোদ্ধা গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুল।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর দর্জি শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন।

আরো বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর দর্জি শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টিপু সুলতান, সহ-সাধারণ সম্পাদক রায়হান আহমদ, কামাল উদ্দিন, পিন্টু দাস, আল-আমিন, রিমন আহমদ, রানু আহমদ, রাজন আহমদ, হেলাল আহমদ, কফিল আহমদ, শাহিন মোল্লা, বাবলু আহমদ, আলম খান, হিরণ আহমদ, সুহেল আহমদ, আক্তার মিয়া, মনির হোসন, আমির আলী, রুহেল আহমদ, রুহিন আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবর বক্স।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31