- এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
- সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক পাভেল
- সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
- সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
- সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
» সিলেট বিভাগের বিআরডিবি মাঠ সংগঠকদের চাকুরী আছে, বেতন নেই বিভিন্ন দাবীতে মানববন্ধন
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজঃ পল্লী জীবিকায়ন প্রকল্প (বিআরডিবি) সিলেট বিভাগের মাঠ সংগঠকদের উদ্যোগে গতকাল সোমবার সিলেট খাদিমনগর আঞ্চলিক কার্যালয়ের সামনে সকল কর্মচারীদের শতভাগ বেতন নিশ্চিতকরণ, পজীপের সকল কর্মচারীদের বিআরডিবি’র আওতাভুক্ত ও বিআরডিবি-কে অধিদপ্তরে রূপান্তরীত করার দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন ও সিলেটের আঞ্চলিক প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র দাস এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মৌলভীবাজার বিআরডিবি’র মাঠ সংগঠক মো. মোতালেব হুসেনের সভাপতিত্বে ও কমলগঞ্জের মাঠ সংগঠক আতাউর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার বিআরডিবির মাঠ সংগঠক এনামূল হক, রায়নগর-মোলভীবাজার বিআরডিবির মাঠ সংগঠক মো. তৌফিক আহমদ, জগন্নাথপুর-সুনামগঞ্জের মাঠ সংগঠক মো. রমজান আলী, হবিগঞ্জ সদর বিআরডিবি লুৎফুর রহমান, নবীগঞ্জ-হবিগঞ্জ মাঠ সংগঠক রহিদুল ইসলাম, সিলেট-জকিগঞ্জ মাঠ সংগঠক জহুরুল ইসলাম, ফজলে রাব্বি, সুনামগঞ্জ সদর জিলাল উদ্দিন, সোহেল, দ্বিপংকর, কামাল প্রমূখ।
মানববন্ধন শেষে স্মারকলিপিতে উল্লেখ করা হয় বিগত ৮ মাস যাবত চাকুরীতে কর্মরত কিন্তু অদ্যবধি ১ মাসের বেতন ভাতা ব্যতিত আর কোন বেতন ভাতা দেওয়া হয়নি। বেতন ভাতা না দেওয়ার ফলে প্রতিটি মাঠ সংগঠক পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিন যাপন করছেন।
প্রত্যেক উপজেলার দায়িত্বরত কর্মকর্তা অফিস স্টাফ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ১০০% বেতন ভাতা নিয়ে নেন। কিন্তু মাঠ সংগঠকদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে জানান।
মাঠ সংগঠকদের যোগদানপত্রে ২০% বা ১০% হিসেবে বেতন ভাতা পাওয়ার ব্যাপারে কোন উল্লেখ ছিলনা। তাই প্রত্যেক সংগঠকদের দাবি ১০০% ভাতা নিশ্চিত করতে হবে। মানববন্ধন থেকে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আঞ্চলিক প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র দাস আন্দোলনকারীদের স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দেওয়া এবং বিষয়টি তিনিও গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৭ বার
সর্বশেষ খবর
- এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
- সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক পাভেল
- সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
- সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর