শিরোনামঃ-

» দিরাইয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

গতকাল বৃহস্পতিবার বিকেলে আকিল শাহ বাজার পরিচালনা কমিটি ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও ইউপি সদস্য মান্না মিয়া’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা এনামুল হক লিলু, বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।

উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজল মিয়া, বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মোহিম, আওয়ামী লীগ নেতা হারিছ মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্ট, কিশোরগঞ্জের ঈদগাহ ময়দান সহ বিভিন্ন জায়গায় ইসলামের নামে কিছু বিপথগামী তরুণ-যুবকরা জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, ইসলামের জঙ্গি ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই, আমরা জঙ্গি ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Manual6 Ad Code

আমাদের হাওর পাড়ে যাহাতে কোন জঙ্গি ও সন্ত্রাসবাদের সৃষ্টি না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাওর পাড়ের মানুষকে সচেতন করে তুলতে হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31