- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- এসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
- জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবা
» আজ জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশিত: ২৪. আগস্ট. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম শুভ আবির্ভাব তিথি আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষে সিলেট বিভাগীয় সদরে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রী শ্রী গীতা সংঘ, শ্রী শ্রী মতুয়া মিশন ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নির্জলা উপবাস, উদয় অস্ত ‘কীর্তন মেলা’, নগর সংকীর্তন শোভাযাত্রা, নগর পরিক্রমা, কৃষ্ণলীলা, আলোচনা সভা, শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, শ্রীকৃষ্ণের মহা-অভিষেক অনুষ্ঠান ও রাত ১২টা ৩০ মিনিটে অনুকল্প মহাপ্রসাদ বিতরণ।
দিবসটি পালনোপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আজ সকাল ৮টায় মাছিমপুর মণিপুরীপাড়া থেকে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা বের করবে।
উদ্বোধন করবেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবজিৎ সিংহ, বেলা ১১টায় গীতাপাঠ, বিকেল ৩টায় ক্যুইজ প্রতিযোগিতা, বিকেল ৫টায় গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ।
এছাড়াও সন্ধ্যে সাড়ে ৭টায় সন্ধ্যারতি, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১২টা ১ মিনিটে বিশেষ পূজানুষ্টানের মধ্য দিয়ে শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাবক্ষণ স্মরণ ও প্রার্থনা শেষে মহাপ্রসাদ বিতরণ।
এদিকে, জন্মাষ্টমী উৎসব সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র রহমত উল্লাহ ও জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৮ বার
সর্বশেষ খবর
- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর