শিরোনামঃ-

» দিরাইয়ে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০১৬ | বুধবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

গতকাল বুধবার দুপুর ১২টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

বেলা ১টায় উপজেলা গণ মিলনায়তন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণব্রত সরকারের পরিচালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930