- নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়
- মদিনা মার্কেটের ঘটনা; তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল
- সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ
- বিআরটিসি-এর নতুন টিকিট বুকিং কাউন্টার চালু
- সিলেট বিভাগ জামায়াতের প্রস্তুতি সভা
- রোটারি ক্লাব অফ সিলেট গ্রীন সিটির প্রথম সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
- সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
» দেশে ফিরেছেন মোস্তাফিজ
প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ আজ সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পা রাখেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।
গত শুক্রবার (১৯ আগস্ট) মোস্তাফিজের দেশে ফেরার কথা থাকলেও সোমবার তিনি ঢাকায় ফিরবেন বলে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এর আগে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে বাম কাঁধে সফল অস্ত্রোপচার হয়েছে মোস্তাফিজের। লন্ডনে অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস মোস্তাফিজের অস্ত্রোপচার করেন।
দেশে ফেরার আগে গত বুধবার (১৭ আগস্ট) মোস্তাফিজ আরেকবার চিকিৎসকের কাছে চেক আপের জন্য গিয়েছিলেন। ওয়ালেসের সঙ্গে দেখা করার পর জানা যায়, অস্ত্রোপচার-পরবর্তী কোনে জটিলতা নেই তার বাঁ কাঁধে।
মোস্তাফিজের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন, মোস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে। তাকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।
পাশাপাশি বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, দেশে ফেরার পর পুনর্বাসনের জন্য মোস্তাফিজের দায়িত্ব দেওয়া হবে ফিজিও বায়েজেদুল ইসলামের উপর।
সাসেক্স ছেড়ে দেওয়ার পর মোস্তাফিজ যুক্তরাজ্যপ্রবাসী এ জি এম সাব্বিরের বাসায় অবস্থান করছিলেন। তবে, অস্ত্রোপচারের পর পূর্ব লন্ডনের ডেগেনহামে মোস্তাফিজকে নিয়ে বোনের বাসায় উঠেন সাব্বির।
পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো চললে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ।
সবকিছু ঠিকঠাক থাকলে টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন ১ মাস পর থেকেই। ব্যাটিংটাও চালিয়ে যেতে পারবেন তখন থেকেই।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার
সর্বশেষ খবর
- নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়
- মদিনা মার্কেটের ঘটনা; তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল
- সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ
- বিআরটিসি-এর নতুন টিকিট বুকিং কাউন্টার চালু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


