শিরোনামঃ-

» অভিজিতের সন্দেহভাজন ৬ খুনির ভিডিও প্রকাশ

প্রকাশিত: ২১. আগস্ট. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ক্রাইম ডেস্কঃ ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের সন্দেহভাজন ৬ খুনির ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Manual8 Ad Code

 রোববার দুপুরে এই ৬ জনের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।

মোট ৭টি ভিডিও ফুটেজ থেকে ৬ জনকে সন্দেহভাজন খুনি হিসেবে পুলিশ চিহ্নিত করেছে। তবে এদের নাম–পরিচয় সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেননি।

Manual2 Ad Code

ভিডিওর ছবি দেখে কেউ এদের শনাক্ত করতে পারলে তাদের সে সম্পর্কিত তথ্য জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Manual2 Ad Code

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীত পাশের রাস্তায় খুন হন অভিজিৎ রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ আহত হন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031