শিরোনামঃ-

» আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০১৬ | সোমবার


Manual5 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) একজন সেনা এতে আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সোমবার আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের ম্যাক্রোরায়ান এলাকায় বিস্ফোরণ হয়েছে। সেখানে এএনএ’র যানের কাছে রাখা একটি গাড়িতে আইইডি (ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) রাখা ছিল।
অন্য এক  প্রতিবেদনে বলা হয়েছে, মাইওয়ান্ড ব্যাংকের কাছেই একটি বেসমারিক গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস কাবুলে পবেশ কয়েকবার হামলা চালিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031