শিরোনামঃ-
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ১৯ পুলিশসহ গ্রেপ্তার ২৫
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি ও অর্থ আত্মসাতের অভিযোগে ১৯ পুলিশ সদস্যসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কুমিল্লা, টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানায়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে ভর্তি ও চাকুরী করার অপরাধে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে এসব অভিযোগে ২০১৪ সালের ৬ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ পাবনার চাঁদাখাঁর বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
এই ২০ জনের নাম মো. আইয়ুব আলী (কং/২৯৮৫৫, টিআরসি-৪৫৫), মো. কামরুল ইসলাম (কং/২৬৬৬, টিআরসি-২৭১), আব্দুল কুদ্দুছ শেখ (কং/২৯৫৪০, টিআরসি-৫০০), মো. আলী আব্বাছ (কং/২৯০৮৩, টিআরসি-৫০১), মোহাম্মদ আলী (কং/২৯৯১৯, টিআরসি-১০৫), মো. সবুজ মিয়া (কং/২৬৩১, টিআরসি-১৭১), মো. আবু হানিফ (কং/২৬৩০ টিআরসি-১৭০), মো. সাইফুল ইসলাম (কং/২০৫৯২, টিআরসি-২১৪), মো. ফেরদৌস (কং/১৫০৯১, টিআরসি-৯২), মো. সাইফুল ইসলাম (কং/১৪২৮০, টিআরসি-৫০৭), মো. হায়দার আলী (কং/২৯৪৬০, টিআরসি-২৩০), মো. বুদ্ধি মিয়া (কং/২৭৫৯, টিআরসি-৩৭২), সুমন কুমার সরকার (কং/২৭৪৬, টিআরসি-২১৬), মো. শহিদুল ইসলাম (কং/২৯৯৬৩, টিআরসি-২৬৭), মো. আব্দুল আউয়াল (কং/২৪৬০৯, টিআরসি-৫৮২), মো. আমিরুল ইসলাম (কং/২৩০৬২, টিআরসি-৪১), মো. আল আমিন (কং/১৯২৭৪, টিআরসি-৪৮৩), মো. সোহেল রানা (কং/২০৭০২, টিআরসি-৩২), মো. সুমন আহম্মেদ (কং/২০৮৮১, টিআরসি-৫৮)।
এই মামলায় মোছা. তাজুন্নাহার নামে আরেক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর পাবনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সাবেক সোশিওলজিস্ট।
এদিকে পেনশনারদের নামে জমাকৃত ১৬ কোটি ৬ লক্ষ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের মামলায় কুমিল্লার বুড়িচং উপজেলা হিসাবরক্ষক মোখলেসুর রহমান ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
সেই সঙ্গে ৭ লক্ষ ২৯ হাজার টাকা আত্নসাতের অভিযোগে ময়মনসিংহ থেকে আনসার উদ্দিনকে এবং ৪৫০ শতাংশ ভুমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় টাঙ্গাইলের বাসিন্দা আব্দুল কাদের মিয়া ও শুকুর মামুদকে গ্রেফতার করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ


