শিরোনামঃ-

» মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বৈধতা নিয়ে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সদ্য নিয়োগ পাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নিয়োগের বৈধতা নিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাক যোগে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের আইনের ৬ (৩) ধারা অনুযায়ী এই নিয়োগ আইন পরিপন্থি। ওই ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হিসেবে ২ মেয়াদের অধিক নিয়োগ লাভ করবে না।

Manual8 Ad Code

জাতীয় স্পিকার, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও কমিশনের চেয়ারম্যানকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট করা হবে।

Manual7 Ad Code

বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজী রিয়াজুল হককে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি ২০১০ সালের ২২ জুন ও ২০১৩ সালের ২৩ জুন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031