- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» মওদুদ আহমদের বাড়ি ছাড়ার বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের একটি বাড়ির মিউটেশন (নামজারি) মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবারের একই রায়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি আত্মসাতের মামলা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত।
আজ বুধবার সকালে আপিল বিভাগের ওয়েবসাইটে দু’টি বিষয়ে দেওয়া ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেখা গেছে। রায় প্রদানকারী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ সেটি প্রকাশ করেছেন। বাড়ির নামজারি করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দেওয়া রায়ের পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন জানাবেন বলে রায় প্রকাশের পরই জানিয়েছেন মওদুদ আহমদ। সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে তাকে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল মঞ্জুর করায় বাড়িটি মওদুদ আহমদের ভাইয়ের নামে নামজারি করতে হবে না। ফলে ভাইয়ের নামে দখল করা বাড়িটি মওদুদকে ছাড়তে হবে। এছাড়া দুর্নীতি মামলার অভিযোগ আমলে নেওয়া বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মওদুদ ও তার ভাই মনজুরের করা আপিল নিষ্পত্তি করে দেওয়ায় বিচারিক আদালতে মামলাটি চলবে না।
এদিকে মঙ্গলবার রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সাহা জানিয়েছিলেন, এখন থেকে অপেক্ষমান থাকা (সিএভি) মামলার পূর্ণাঙ্গ অনুলিপিও রায়ের দিনই প্রকাশিত হবে। সে অনুসারে এটিও রায়ের দিন রাতেই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬১৫ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর