শিরোনামঃ-

» জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমানের সাথে গণদাবী ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৬ | সোমবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক লুৎফুর রহমান এডভোকেটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার ১ আগষ্ট দুপুরে ফোরামের নেতৃবৃন্দ প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমান এডভোকেট তার দায়িত্বকালীন সময়ে সিলেটবাসীর সকল প্রকার সহযোগিতা কামনা করেন। গণদাবী ফোরামের নেতৃবৃন্দ সিলেটের উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন। তারা তাঁকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Manual7 Ad Code

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন গণদাবী ফোরামের প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, জেলা শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সিলেট জেলা সভাপতি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি মারিয়ান চৌধুরী, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, আব্দুল মুছব্বির এডভোকেট প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930