শিরোনামঃ-
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» জাপানে টোকিও শহরের প্রথম নারী গভর্নর ইরিকো কোকে
প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জাপানের রাজধানী টোকিও শহরের প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ইরিকো কোকে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছত্রছায়ায় নির্বাচনে অংশ নেয়া এই নারীর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে টোকিও স্থানীয় প্রশাসন নারী নেতৃ্ত্বের সূচনা করল।
২০০৭ সালের সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি শিনজো অ্যাবে সরকারের পরিবেশমন্ত্রী হিসেবে জাপানের সংসদে প্রথম নারী মন্ত্রী হন। আর এবার গর্ভনরের ক্ষমতায় এসে তিনি আরো একবার তার জনপ্রিয়তা প্রমাণ করলেন।
রবিবার সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত চলা ১১ লাখ ভোটারের ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায়) ফল ঘোষণা হয়েছে। তবে বিস্তারিত ফল আসতে আরো কিছুটা সময় লাগবে।
গত ১৫ জুন বিদেশ ভ্রমণে বিধি বহিঃর্ভূতভাবে অর্থব্যয়ের দায়ে পদত্যাগ করেন গর্ভনর ইয়চি মাসুজুই। ২০১৪ সালে টোকিও গর্ভনর (মেয়র) হওয়ার পর সরকারি কোষাগার থেকে ৯ বার বিদেশ ভ্রমণে ২০০ মিলিয়ন ইয়েন তছরুপ করার অভিযোগ উঠেছিল ইয়চি মাসুজুইয়ের বিরুদ্ধে।
আর এ নিয়ে গত এপ্রিলে তিনি অন্যন্য সাংসদের তোপের মুখে পড়েন। সোমবার সংসদে এ নিয়ে অনাস্থা জ্ঞাপন করেন সাত সাংসদ। যেখানে বিরোধীদলীয় সাংসদরা তার জোরালো পদত্যাগের দাবি তোলার পর তিনি পদত্যাগ করেন। আর ওই পদত্যাগের পরই কার্যত টোকিও শহরের প্রশাসনের শীর্ষ পদটি শূন্য হয়ে যায়।
রবিবার নির্বাচনে ইরিকো কোকে ছাড়াও আরো ২০ জন প্রার্থী প্রতিযোগিতা করেছে। ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে প্রতিযোগিতায় ছিলেন সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী হিরোয়া মাসুদা। এ ছাড়াও, ইরিকোর কোকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্ষীয়ান সাংবাদিক সুনতারো তরিগো, যিনি প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির পক্ষ হয়ে নির্বাচনে লড়েন।
নির্বাচন কমিশন বলছে, টোকিও গর্ভনর নির্বাচনে এবারই ব্যাপক সংখ্যক প্রার্থী অংশ গ্রহণ করেছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৭ দিন প্রচারণায় প্রার্থীদের ভোটার আকর্ষণের লক্ষ্য ছিল ২০২০ সালে টোকিও অলিম্পিক শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার অঙ্গীকার। এ ছাড়াও, বয়স্কদের আরো বেশি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা।
কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা ইরিকো কোকে দেশটির কোবে প্রদেশে ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশনের একজন সংবাদ উপস্থাপিকা হিসেবে।
নির্বাচিত হওয়ার পর কোকে টোকিওতে সাংবাদিকদের বলেন, এটি সত্যিই আনন্দের দিন। নারী নেতৃত্বকে টোকিওবাসী যে এভাবে গ্রহণ করবে তা আমি ভাবতে পারিনি। আমাকে নির্বাচিত করায় সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। জনগণের প্রতি দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


