- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» ব্যাচেলরদের ভাড়া না দেওয়ার নির্দেশনা নেই: ডিএমপি
প্রকাশিত: ৩০. জুলাই. ২০১৬ | শনিবার
আজ শনিবার দুপুরে ডিএমপি কার্যলয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
সম্প্রতি কল্যাণপুরে একটি ব্যাচেলর বাসায় জঙ্গি আস্তানার খোঁজে ওই এলাকায় ব্যাচেলরদের বাসা ভাড়া নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পুরো রাজধানীতেই ব্যাচেলরদের ভোগান্তির কথা শোনা যাচ্ছে। অনেককেই বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাসুদুর রহমান বলেন, ভাড়াটিয়া ভাড়াটিয়াই, কে ব্যাচেলর কে বিবাহিত সেটা বড় কথা নয়। মূল বিষয়টা হল ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখা। ব্যাচেলরদের বাসা থেকে নামিয়ে দিতে বা বাড়ি ছাড়ার নোটিশ দিতে কোনরকম নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি বলেন, বাড়ির মালিক কাকে ভাড়া দেবেন নাকি দেবেন না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু চাই সবার নিরাপত্তা নিশ্চিত করতে।
যেসব জায়গায় এখন পর্যন্ত জঙ্গি আস্তানা পাওয়া গেছে সবগুলোতেই বিস্ফোরক পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এই বিস্ফোরকগুলো বিস্ফোরিত হলে জঙ্গিরা যেমন ক্ষতিগ্রস্ত হতো, তেমনি প্রতিবেশীরাও। এজন্যই বাড়িওলাদের বলেছি, পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখুন।
পুরো রাজধানী শহরেই ব্লক রেইড চলছে। রেইডের সময় বাসা ও মেসবাড়িগুলোতে বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া হচ্ছে। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি, এনিয়ে তাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাসুদুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকলে জন্মসনদ বা স্থানীয় চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ সঙ্গে রাখবেন।
ভাড়াটিয়াদের ফরম জমা নেওয়ার পর পুলিশ কোন রিসিভ কপি দিচ্ছে না। এগুলো হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পরে বাড়িওয়ালার ওপর দোষারোপ হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জমা নেওয়ার পর তথ্য যাচাই বাছাই শেষে প্রত্যেক বাড়িওয়ালাকেই রিসিভ কপি দেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১২ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার


