শিরোনামঃ-

» ‘আপনাদের দোয়া ছিল বলেই বেঁচে গেছি’ : মিম

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৬ | বুধবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ ‘আমাদের গাড়ির সামনে এসে পাহাড় ভেঙে পড়ে। ঐ সময় খুব ভয় পেয়ে গিয়েছিলাম। খুব নার্ভাস লাগছিল। আর মনে হচ্ছিল, রাস্তাজুড়েই বোধহয় পাহাড় ভেঙে পড়বে। বার বার মনে হচ্ছিল বোধহয় মারা যাব। তবে এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। কারণ স্থানীয়রা বলেছেন-  এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে। আর আপনাদের দোয়া ছিল বলেই বেঁচে গেছি।’ এভাবেই কথাগুলো বলেন বিদ্যা সিনহা মিম।

Manual4 Ad Code

‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমার শুটিং করতে নেপাল গিয়েছেন মিমসহ সিনেমার টিম। একটি গানের শুটিং করতে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে হঠাৎ তাদের গাড়ির সামনে পাহাড় ধসে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়ালেও সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

সিনেমার সহকারী পরিচালক ওসমান মিরাজ। ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিও বার্তায় ভয়াবহ পরিস্থির বর্ণনা দিয়েছেন তিনি। এ ছাড়াও গতকাল মঙ্গলবার রাতে মিম তার ফেসবুকে ঘটনার কিছু স্থিরচিত্রসহ একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়- দুপাশেই পাহাড়। মাঝ দিয়ে রাস্তা। আশপাশে যতদূর চোখ যায়  সবুজ অরণ্য। কিন্তু হঠাৎ পাহাড় ধসে রাস্তায় নেমে আসে মাটি। পুরো রাস্তা বন্ধ। সেখানে অনেক লোকসমাগমও দেখা যায়।

Manual5 Ad Code

অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন মিম-বাপ্পী। সিনেমাটির একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031