- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ আটক ৩
প্রকাশিত: ১৭. জুলাই. ২০১৬ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গুলশানে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহউপাচার্যসহ (প্রোভিসি) ৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। শনিবার বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিন আহসান, তাঁর ভাগ্নে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিসি বলেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়ক ব্লক ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত মে মাসে এ ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর তাঁরা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যান।
বাসা থেকে বালুভর্তি কার্টন ও তাঁদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
ডিসি বলেন, ফ্ল্যাটটির মালিক হচ্ছেন গিয়াস উদ্দিন আহসান। আর ওই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্ব ছিল তাঁর ভাগ্নে আলম ও ভবনের ব্যবস্থাপকের উপর।
তবে ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের কোনো তথ্য রাখেননি। কিন্তু ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের তথ্য রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা ছিল।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার


