শিরোনামঃ-

» সিলেটে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ অন্তরকে গলা কেটে খুন

প্রকাশিত: ১০. জুলাই. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ: নগরীর পাঠানটুলায় স্বেচ্ছাসেবকলী নেতা আব্দুল্লাহ অন্তর (৩৪)-কে দিনে দুপুরে গলা কেটে হত্যা করেছে ছাত্রলীগ ক্যাডাররা। রোববার বেলা দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

অন্তরের বন্ধু আমির সাংবাদিকদের জানায়, নগরীর পাঠানটুলাস্থ মোহনা ১০৯ (নেহার মঞ্জিলস্থ) বাসায় ভাড়া থাকতো আব্দুল্লাহ অন্তর।

তার সাথে বাসার মালিক সানির গত কয়েকিদন ধরে বিরোধ চলছিলো। রোববার দুপুর দেড়টার দিকে সানি তাকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। আব্দুল্লাহ অন্তর বাসায় ঢুকা মাত্র তার সাথে কথাকাটি হয় সানির।

Manual4 Ad Code

এক পর্যােয় সানির পক্ষ নিয়ে ১০-১৫ জন যুবক হামলা চালায় অন্তরের উপর। তার গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত অন্তরের বন্ধুরা জানিয়েছে, ছাত্রলীগ নেতা বাবলুর নেতৃেত্ব ১০-১৫ জন সসশ্ত্র ছাত্রলীগ ক্যাডার তার উপর হামলা চালিয়েছিলো।

তাঁরা জানায়, নিহত অন্তরের দেশের বাড়ি রাজশাহী। সে দীর্ঘদিন ধরে সিলেটে বসবাস করে আসছে। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত ছিল।

Manual3 Ad Code

অন্তর এর পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ইদানিং সে স্বেচ্ছাসেবকলীগ করতো বলে জানা গেছে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930