- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিবরাসের বাবা-মায়ের বিবৃতি
প্রকাশিত: ০৬. জুলাই. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জড়িত নিবরাস ইসলামের বাবা-মা স্বজনহারা মানুষ, দেশবাসী ও রাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দিয়েছেন।
নিবরাসের বাবা নজরুল ইসলাম ও মা লায়লা বিলকিস বিবৃতিতে যারা তরুণদের বিপথগামী করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিবৃতিটিতে বলা হয়, ‘আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমাদের ছেলে নিবরাস সৎ, বিনয়ী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। উত্তরায় তার যারা সহপাঠী ছিল, তাদের প্রত্যেকের কাছ থেকে একই রকম উত্তর পাওয়া যাবে।
সে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তো। সেখান থেকে উন্নত শিক্ষার জন্য মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
২০১৫ সালের অক্টোবর মাসে সে বাংলাদেশে আসে এবং ২০১৬ সালের ফেব্রুয়ারির ৩ তারিখে নিখোঁজ হয়। যাওয়ার সময় সে একটি চিরকুট লিখে যায়, বলে তার জন্য দোয়া করতে। সে ফিরে আসবে।’
বিবৃতিতে নিবরাসের বাবা-মা আরো বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি। আমরা দেশের গোয়েন্দা সংস্থাকে এ ব্যাপারে জানাই। তার সঙ্গে আরো যারা নিখোঁজ হয় তাদের পরিবারও জিডিতে নিবরাসের নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে।
গত ৫ মাস সর্বাত্মক চেষ্টা চালিয়েও নিবরাসকে খুঁজে পাওয়া যায়নি। ফেসবুকে তাকে ফিরে আসার জন্য আমরা অনেক অনুনয়-বিনয় করি।
কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে গত ২ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারির হামলায় সে জড়িত ছিল বলে আমরা জানতে পারি। আমাদের ছেলে এই হামলায় জড়িত, বিষয়টি জানতে পেরে আমরা লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
যারা স্বজন হারিয়েছেন, বন্ধু হারিয়েছেন, নিবরাসের বাবা-মা হিসেবে তাদের প্রতি শোক প্রকাশের ভাষা আমাদের জানা নেই।’
তারা বলেন, ‘নিবরাস নিজে হাতে ভাত মেখে খেতে পারত না। সেই ছেলের হাতে যারা অস্ত্র, গোলা-বারুদ তুলে দিল, আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে নালিশ জানাই।
আমরা বিশ্বাস করি, যারা নিবরাসের মতো তরুণদের বিপথগামী করছে, তাদের প্রত্যেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে কঠোর সাজা দেবে।
সবশেষে আমরা আবারও ক্ষমা চাই, পুরো জাতি, দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে।’
এই সংবাদটি পড়া হয়েছে ১১৩৯ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার


