শিরোনামঃ-

» ঈদের পুর্বেই মেয়র আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ কে মুক্তি দিন : সিলেট জেলা বিএনপি

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জিকে গৌছ কে পবিত্র ঈদুল ফিতরের আগে মুক্তি দেয়ার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

একই সাথে মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের ঈদের পুর্বেই মুক্তি দেয়ার দাবী জানান তারা।

সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ সহ সারাদেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।

Manual6 Ad Code

গোটা জাতি যখন পরিবার পরিজন নিয়ে একই সাথে ঈদের প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায় কারারুদ্ধ মেয়র আরিফুল হক চৌধুরী, জিকে গৌছ সহ হাজার হাজার নেতাকর্মীদের পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

মানবিক বিবেচনা করে হলেও কারারুদ্ধ মেয়র গন ও নিরীহ নেতাকর্মীদের ঈদের পুর্বেই নিঃশর্ত মুক্তি দিন।

পরিবার পরিজন নিয়ে এক সাথে ঈদ করার সুযোগ দিন। অন্যথায় এই সরকারই শেষ সরকার নয়। অদুর ভবিষ্যতে এই জুলুমের জন্য অবৈধ সরকারকে কঠোর মুল্য দিতে হবে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30