- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» মাস্টার মফিজুর রহমান ফাউন্ডেশন কর্তৃক ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন
প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ষ্টাফ রিপোর্টারঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, মাস্টার মফিজুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, মরহুম মাস্টার মফিজুর রহমান একটি অবিস্মরণীয় স্মৃতি, একটি অমলিন কীর্তি।
তিনি ছিলেন মানুষ গড়ার একজন আদর্শ কারিগর, সুপথ প্রদর্শণের অনন্য রাহবর।
মাস্টার মফিজুর রহমান একজন আলোকিত মানুষের নাম। যার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে পান্ডার গাঁও ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বিস্তৃত এলাকায়। যার শিক্ষা, সেবামুলক কর্মকান্ড এবং নীতি-নৈতিকতার অমীয় সুবাসে সুবাসিত হয়েছে অজস্র মানুষ।
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের অন্তর্গত মংগল পুর (গাজী নগর) নিবাসী মরহুম মাস্টার মফিজুর রহমান ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষবিদ ও সমাজ সেবী।
কর্ম জীবনে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সফল ভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠায় গুরুত্বপপূর্ণ অবদান রাখেন।
এলাকাবাসীর সহযোগিতায় তিনি প্রথমে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অতঃপর মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এসব কর্মকান্ডের মাধ্যমে তিনি আজীবন শিক্ষার আলো বিতরণ এবং অবহেলিত ঐ এলাকার মানুষদের মধ্যে শিক্ষা-সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে রেখে গেছেন যুগান্তকারী ভুমিকা।
তিনি বিগত ৩ জুলাই রবিবার মাস্টার মফিজুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গ্রামের অধিকার বঞ্চিত মানুষদের মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আকছা একাডেমীর প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবী মাওলানা মো. আবদুল হক, সাবেক মেম্বার ও মরহুমের ভাতিজা মো. আরজ আলী।
অন্যান্যদের মধ্যে উপিস্থিত ছিলেন মরহুমের কনিষ্ঠ পুত্র মাস্টার এমদাদুর রহমান মাসুদ, মরহুমের নাতি বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুনুর রশীদ এবং আমীনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় শ’ খানেক অধিকার বঞ্চিত গ্রামবাসীদের হাতে শাড়ী লুংগী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মো. লুৎফুর রহমান এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৩১ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর