শিরোনামঃ-

» সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজঃ পবিত্র ঈদ-উল-ফিতর কড়া নাড়ছে দরজায়। এবার রমজান মাস যদি ২৯ দিনে হয়, তবে আগামীকাল বুধবারই দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। অন্যথায় পরশু বৃহস্পতিবার ঈদের আনন্দে মাতোয়ারা হবে গোটা দেশ।

Manual7 Ad Code

এবার সিলেটে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

ঠিক একই সময়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফের মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম পরীমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায় পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

Manual5 Ad Code

অন্যদিকে দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930