শিরোনামঃ-

» গুলশানের কূটনৈতিক এলাকায় ব্যাপক গোলাগুলি চলছে

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৬ | শুক্রবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান কূটনৈতিক জোনে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে ঘণ্টাব্যাপি গোলাগুলি চলছে। গোলাগুলিতে উর্ধতন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহতও হয়েছেন। তাদের ৩ জনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

Manual3 Ad Code

অন্য আহতদের ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়া হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি রেস্তোরাঁ, লেকভিউ হাসপাতাল ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়।

Manual4 Ad Code

এরপর থেমে থেমে চলে গুলি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গুলিতে আহত হন। তাদের কয়েকজনকে আহত অবস্থায় গাড়িতে তুলতে দেখা যায়। সেখানে কয়েকজন জিম্মি আছেন বলেও পুলিশ ধারণা করছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031