শিরোনামঃ-

» ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানস্থলে হট্টগোল

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৬ | শুক্রবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

শুক্রবার সকালে টিএসসি মিলনায়তেন বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এ সময় মঞ্চে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করছে ঢাবি কর্তৃপক্ষ। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।

Manual2 Ad Code

সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন-সংলগ্ন মলে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর শোভাযাত্রা শেষে টিএসসি মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।

Manual1 Ad Code

এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানেক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় উপস্থিত শিক্ষক-কর্মকর্তাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এতে পুরো অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়। বিক্ষোভকারীরা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

Manual3 Ad Code

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকার একটি লেখায় উল্লেখ রয়েছে, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন শিক্ষক-কর্মকর্তাদের একাংশ।

এ সময় রেজিস্ট্রার অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন। পরে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিলে পরিস্থতি শান্ত হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930