শিরোনামঃ-

» অপুকে ছাড়া মাহির ঈদ

প্রকাশিত: ২৮. জুন. ২০১৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের পর সিলেটে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন। এখন আবার ছবির কাজে ব্যস্ত। কিছু কিছু শুটিংয়ে স্বামীকেও নিয়ে যাচ্ছেন।

তবে বিয়ের পর এবারের ঈদটি স্বামীর সঙ্গে করা হচ্ছে না তার। মাহি ঢাকায় এবং স্বামী অপুর সিলেটে ঈদ করার কথা রয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে মাহি বলেন, ‘এবারে ঈদটা আমি আমার মা-বাবার সঙ্গেই করব। এই ঈদ আমার জন্য একটু অন্য রকম, আমি শেষবারের মতো মা-বাবার সঙ্গে ঈদ করছি। কিছুদিন পর আমি শ্বশুরবাড়িতে চলে যাব। ঈদের পর সবার দোয়া নিয়ে আমি শ্বশুরবাড়ি যাব। অপু এ বছর ঈদ করবে সিলেটে। তবে কোরবানির ঈদ থেকে আমরা একসঙ্গে ঈদ করব।’

Manual5 Ad Code

ছোটবেলার ঈদ নিয়ে মাহি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই দুষ্টু ছিলাম। ছোটবেলায় একা কোথাও বেরোতে দিত না। এমনকি স্কুলেও আম্মু আমাকে নিয়ে যেত। সব সময়ই চেষ্টা থাকত, কখন একা বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। অনেক চেষ্টা করে যদি আমি বেরোতে পারতাম, সেটাই আমার ঈদ হতো। জামা-কাপড় নিয়ে আমার কোনো বাড়তি আগ্রহ ছিল না। বাবা-মা, দাদা-নানা সবার কাছ থেকেই গিফট চলে আসত।’

Manual3 Ad Code

পুরোনো দিনের কথা মনে করে মাহি বলেন, ‘এখন আর ঈদের সেই মজাগুলো পাই না। সেভাবে যেখানে-সেখানে যেতে পারি না। এখন এক জায়গায় কিছুক্ষণ দাঁড়ালেই লোকজন জড়ো হয়ে যায়। নায়িকার সঙ্গে সেলফি তুলতে চায়। চাইলেও তো এখন আর নিজের ইচ্ছামতো ঘুরতে পারি না। এটা অনেক বেশি মিস করি।’

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930