শিরোনামঃ-

» সোনালী স্বপ্ন পরিষদ, সিলেট এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

প্রকাশিত: ২৬. জুন. ২০১৬ | রবিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিনিধিঃ বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সোনালী স্বপ্ন পরিষদ, সিলেট এর উদ্যোগে আজ রবিবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

সোনালী স্বপ্ন পরিষদের সভাপতি ও সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সুজন তালুকদারের সভাপতিত্বে এবং পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক দীপক অধিকারী ও সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন আব্দুল্লাহর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান।

18বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির, সিলেট বাংলা নিউজের সম্পাদক মো. কামাল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক সামন্ত ধর।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক সা্ইদুল হক সাইদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ছালেক আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুমন তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ তুহিন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শিমুল আহমদ, সাদিক আহমদ, শাহিন আহমদ, জীবন আহমদ, আবির আহমদ, রাজু আহমদ, তানিম চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

সোনালী স্বপ্ন পরিষদ, সিলেট এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রাজিব পাল, সহ-সভাপতি রনি রহমান, সহ-সভাপতি শংকর চন্দ্র বৈষ্ণব, সহ-সভাপতি বিপ্র দাস বিশূ বিক্রম, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমদ বাপ্পী, সন্দীপন তালুকদার, সদস্য আরিফ খান, শেখ শহিদুল ইসলাম, সুবীর সরকার, পিনু রঞ্জন দাস, স্বদেশ রঞ্জন দাস, শাহিন আহমদ, রাজন মিয়া প্রমুখ।

20প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাছিত রুম্মান বলেন, পবিত্র রমযান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে সমগ্র মুসমমান জাতি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোযা রাখেন। আমাদের এই মাসে নিজেদের নফসকে সংযত রেখে একে অন্যের প্রতি সহনশীল আচরণের মধ্য দিয়ে রমযানের আত্মশুদ্ধির চর্চা করার আহ্বান জানান। তিনি সকললের সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করেন।

তিনি সোনালী স্বপ্ন পরিষদ, সিলেট এর সার্বিক কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং নেতৃবৃন্দকে আরো ঐক্যবদ্ধভাবে সমাজ কল্যাণমুলক কার্যক্রম চালিয়ে যাবার আহ্বান জানান।

Manual7 Ad Code

সোনালী স্বপ্ন পরিষদের সকল কার্যক্রমে সিলেট মহানগর ছাত্রলীগ পাশে থেকে সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Manual1 Ad Code

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানের শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন পরিষদের সহ-সভাপতি ফজলুর রহমান রনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930