শিরোনামঃ-

» ‘ওঠ ছুড়ি তোর বিয়ে হবে’ (ভিডিও)

প্রকাশিত: ২৬. জুন. ২০১৬ | রবিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ লাল পাড়ে সবুজ শাড়ি পরে একদল তরুণী শঙ্খ বাজাচ্ছে। গ্রামের বাড়িতে হিন্দু আচারে বিয়ের জমজমাট আয়োজন। চলমান ক্যামেরা এ তরুণীদের ছাড়িয়ে সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরা যুবকদের দিকে ছুটছে। যুবকদের কারো হাতে একতারা। ক্যামেরা দৌড়ে গিয়ে স্থির হয় বর-কনের সামনে।

Manual4 Ad Code

পরের দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে চঞ্চল ঘরানার মিউজিক। দেখা মেলে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। তারপর ক্লোজ শটে দেখা যায় ঢালিউড কিং শাকিব খানকে। তার কানে দোল, গলায় মালা। গ্ল্যামার আর নয়া লুক ক্যামেরার মতো দর্শকও থেমে যায় শাকিবের চোখে মুখে। বলছি, শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’ সিনেমার ‘ওঠ ছুড়ি তোর বিয়ে হবে’ শিরোনামের গানের কথা।

গতকাল শনিবার দিবাগত রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এই্ গানটি।

Manual3 Ad Code

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। তারই ধারাবাহিকতায় প্রকাশ করা হলো এই গান। এ সিনেমার প্রচারণায় কয়েকদিন আগে ঢাকা সফর শেষে কলকাতায় ফিরে গেছেন অভিনেত্রী শ্রাবন্তী। এ প্রচারণায় অংশ নিয়েছিলেন শাকিব খানও।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।  চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930