শিরোনামঃ-

» বাসায় ফিরেছেন এসপি বাবুল আক্তার

প্রকাশিত: ২৬. জুন. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে ডেকে নেয়ার দীর্ঘ সময় পর অবশেষে শ্বশুরের বনশ্রীর বাসায় ফিরেছেন চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাকে সহকর্মীরা ডেকে নেয়ার পর শনিবার বিকেল ৪টার দিকে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মুঠোফোনে সাংবাদিকদের এ তথ্য জানান এসপি বাবুল আক্তার নিজেই।

Manual5 Ad Code

তিনি আরো জানান, তাকে গ্রেফতার করা হয়নি। তার স্ত্রী হত্যার মামলার তদন্তের বিষয়ে ‘আলোচনা করতে’ই তাকে ডেকে নেয়া হয়েছিল।

Manual8 Ad Code

তিনি বলেন, আমাকে গ্রেফতার করা হয়নি। যারা তদন্ত করছেন, তারা বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন।

তবে তাকে কোথায় ডেকে নেয়া হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি পুলিশের এ কর্মকর্তা।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে বাবুল আক্তারকে পুলিশ হেড কোয়ার্টার্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি আইজিপির সঙ্গে দেখা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

কিন্তু কী বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031