শিরোনামঃ-

» যে মহিষের দাম মার্সিডিসের চেয়েও অনেক বেশী

প্রকাশিত: ২২. জুন. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ সবাই তাকে ‘যুবরাজ’ বলে ডাকে। যুবরাজ একটি মহিষের নাম। ভারতের হরিয়ানার এই মহিষের দাম এতটাই বেশি যে, প্রকৃত যুবরাজের চেয়ে কোন অংশে কম নয় সে।

Manual6 Ad Code

যুবরাজই গোটা বিশ্বের সব চেয়ে দামি মহিষ। পৃথিবীর বড় বড় কোম্পানির গাড়ির থেকেও বেশি দাম এই যুবরাজের। ল্যাম্বরগিনি, ফেরারি, মার্সিডিস গাড়ির থেকেও বেশি এই মহিষের দাম ৭ কোটি টাকা!

হায়দরাবাদের মহিষ উৎসবে প্রথম গোটা ভারতের নজরে এসেছিলেন যুবরাজ, এখন গোটা বিশ্ব যুবরাজের দিকে তাকিয়ে। যাকে বলা যায় একেবারে লাইমলাইটে। আর লাইমলাইটে থাকার কারণ যুবরাজের ডায়েট চার্ট।

Manual1 Ad Code

সারা দিনে কী কী খায় যুবরাজ?  ১৬০০ কেজি ওজনের যুবরাজের সকালের ব্রেক ফাস্ট ১০০টি আপেল। গোটা দিনে ২০ লিটার দুধ দেওয়া হয় যুবরাজকে। ২৪ ঘণ্টার খাবারের তালিকায় আছে ১৫ কেজি ভুষি।

26শীতকালে কম বেশি মদ্যপানও করানো হয় এই মহিষকে। এখানেই শেষ নয়! প্রতিদিন নিয়ম করে অয়েল ম্যাসাজ করা হয় যুবরাজকে। মাসে চারবার যুবরাজের চুলও কাটিয়ে দেন তার মালিক। ১০ জন ভৃত্য রয়েছেন যুবরাজের দেখভালের জন্য। প্রতিদিন যুবরাজের পেছনে খরচ হয় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

Manual1 Ad Code

অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এত খরচে যুবরাজকে লালনপালনের কারণ কী? আসলে এই মহিষ যে দুধ দেয়, তার কারণেই এর এত খাতিরদারি। প্রতিবছর যুবরাজের দুধ বেচে অন্তত ১ কোটি টাকা রোজগার হয় যুবরাজের মালিকের।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031