শিরোনামঃ-

» আল হামরা ইন্টারন্যাশনাল লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. জুন. ২০১৬ | সোমবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ: গত শনিবার বিকেলে আল হামরা ইন্টারন্যাশনাল লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা ২০১৫ কোম্পানীর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

উক্ত সভায় সভাপতিত্ব করেন আল হামরা ইন্টারন্যাশনাল লিঃ এর চেয়ারম্যান সোহেল কাদির চৌধুরী। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উদ্বোধনী বক্তব্যের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোম্পানীর অন্যতম পরিচালক মাওলানা মিসবাহুল ইসলাম চৌধুরী।

Manual3 Ad Code

স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। কোম্পানীর পরিচালক মেহেরুন্নেছা কাদির চৌধুরীর ইন্তেকালে সভায় শোক প্রস্তাব গৃহীত হয়। বার্ষিক প্রতিবেদন ও ২০১৪-১৫ অর্থ বছরের আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান।

সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পেশ করেন কোম্পানী সচিব ফখরুল ইসলাম চৌধুরী। উক্ত বার্ষিক সাধারণ সভায় কোম্পানীর প্রায় সকল পরিচালক ও শেয়ারহোল্ডার এবং (প্রযোজ্য ক্ষেত্রে) তাঁদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সভায় কোম্পানীর বিগত সভার কার্যবিবরণী ও চলতি সভায় পেশকৃত বার্ষিক প্রতিবেদন এবং ২০১৪-১৫ সনের আয়-ব্যয় হিসাব অনুমোদিত হয়। বিভিন্ন বিষয়ে স্বতঃস্ফুর্তভাবে শেয়ারহোল্ডারগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সম্পন্ন হয়। 

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031