শিরোনামঃ-

» সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে যুবক খুন

প্রকাশিত: ১৫. জুন. ২০১৬ | বুধবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে আধিপত্য বিস্তার নিয়ে আবারও খুনের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ৯টার দিকে কোয়ারিতে কথা কাটাকাটির জের ধরে আহত হন স্থানীয় ঢোলাখাল গ্রামের ফয়সল আহমদ (৩০)।

আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম। নিহত ফয়সল ওই গ্রামের তোতা মিয়ার পুত্র।

Manual4 Ad Code

সূত্র জানায়, ভোলাগঞ্জ কাস্টমস ঘাট এলাকায় প্রতিপক্ষ দোলা মেম্বার গ্রুপের সাথে ফয়সলের বিরোধ হয়। এর জের ধরে প্রতিপক্ষ তাকে আক্রমণ করলে সে আহত হয়।

Manual8 Ad Code

২০১৫ সালের ৩১ অক্টোবর ভোলাগঞ্জ কোয়ারিতে কলেজ ছাত্র শামীম আহমদ ছোটন খুন হয়। এর ৮ মাসের মাথায় একই এলাকায় আবারও খুনের ঘটনা ঘটলো।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930