শিরোনামঃ-

» ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই দু’টি ট্রাক খালে, হেলপার নিহত

প্রকাশিত: ১৫. জুন. ২০১৬ | বুধবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুধীঘাটা নামক স্থানে বেইলী ব্রীজ ভেঙ্গে দু’টি ট্রাক খালে পড়ে যায়।

Manual1 Ad Code

এ সময় ট্রাকের হেলপার নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। বেইলী ব্রীজ ভেঙ্গে যাবার কারণে ঐ সড়কের ১২ রুটের পরিবহন চলাচল বন্ধ আছে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মঠবাড়িয়ায় যাবার পথে দু’টি অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক একই সময় ব্রিজের উপর উঠলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে দু’টি ট্রাকই খালে পড়ে যায়। এ সময় একটি ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়ে এবং মারা যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পাথরবোঝাই দু’টি ট্রাক বেইলি ব্রীজে উঠলে ব্রীজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক দু’টির চালক বের হতে পারলেও গাড়ীর হেলপার আসাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নিহত আসাদুলের বাড়ী সাতক্ষীরা সদর উপজেলায়।

Manual1 Ad Code

এ ব্যাপরে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান জানান, ব্রীজটির ধারন ক্ষমতা ৫ টন হলেও পাথর বোঝাই দু’টি ট্রাক ধারণ ক্ষমতা পেরিয়ে প্রায় ২৫ টন হওয়ায় ব্রীজটি ভেঙ্গে পড়েছে।

উল্লেখ্য, এই ব্রীজটি ২ মাস পূর্বে প্রায় ১৫ দিন যোগাযোগ বন্ধ রেখে ব্রীজের সংস্কার কাজ করা হয়েছিল।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930