- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» খালেদা ও গয়েশ্বরের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ জুলাই ধার্য
প্রকাশিত: ১৪. জুন. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির একটি মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর মন্তব্যের ওই মামলায় মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করতে পারায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ নতুন এ তারিখ ধার্য করেন।
গত ৫ জানুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তিনি তো (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। ‘আজকে বলা হয়, এতো শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
অন্যদিকে গত ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন ভাতা খেয়েছেন, তারা নির্বোধের মতো মারা গেলেন।
আমার আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধজীবী হিসেবে তাদের ফুল দেই, আবার না গেলে পাপ হয়। তারা (শহীদ বুদ্ধিজীবী) যদি বুদ্ধিমান হতেন তবে ১৪ ডিসেম্বর পর্যন্ত নিজ ঘরে থাকলেন কেন।
এসব বক্তব্য পরদিন বিভিন্ন জাতীয় পত্র প্রত্রিকায় প্রকাশিত হয়। যেহেতু উক্ত বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ ও শহীদ বৃদ্ধিজীবীদের নিয়ে কটাক্ষ করে, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। যা মানহানিহর।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর