- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» ‘অনাকাঙ্ক্ষিত বিষয়ে’ মাইক্রোসফট-গুগলের সঙ্গেও সমঝোতা
প্রকাশিত: ১৩. জুন. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মাইক্রোসফটের সঙ্গে ইন্টারনেটে ‘অনাকাঙ্ক্ষিত বিষয়’ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার পাওয়ার জন্য সরকারের ‘সমঝোতা’ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে বিশদ আলোচনাপূর্বক সমঝোতা হয়েছে যে, যুক্তিগ্রাহ্য অনাকাঙ্ক্ষিত বিষয়সমূহে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে তারা প্রতিকারের বিষয়ে উত্তর দেবে।” স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নে সংসদের সামনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।
এর আগে পরে বিভিন্ন সময়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বাংলাদেশে বন্ধ রাখা হয় এই যুক্তিতে যে জঙ্গি ও সন্ত্রাসীরা পুলিশের নজরদারি এড়াতে এসব অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করছে।
গত নভেম্বরে ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের নানা ‘অপব্যবহার ও নেতিবাচক’ বিষয় তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এরপর চলতি বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেইসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠকও করেন তারা।
ওই সফরের পর দেশে ফিরে প্রতিমন্ত্রী বলেছিলেন, সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননাসহ বাংলাদেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সাপেক্ষে ফেইসবুক কর্তৃপক্ষ সরকারের অভিযোগ/অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে।
এরপর গত এপ্রিলে ফেইসবুক কর্তৃপক্ষ তাদের ষান্মাষিক ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ প্রকাশ করলে দেখা যায়, তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে তারা প্রথমবারের মত সাড়া দেয়।
গতবছর জুলাই-ডিসেম্বর সময়ে ১২টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩১ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল ফেইসবুকের কাছে। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৭০২ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর