শিরোনামঃ-

» দ্বিতীয় ময়নাতদন্তেও মেলেনি তনুর মৃত্যুর কারণ

প্রকাশিত: ১২. জুন. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনেও মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

Manual8 Ad Code

তবে তাকে হত্যার পূর্বে তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন সংযোগ হয়েছিল।

রোববার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা তার কার্যালয়ে এ কথা বলেন।

মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে পুলিশকে অধিকতর তদন্তসহ পারিপার্শ্বিক তদন্ত করতে পরামর্শ দিয়েছে মেডিক্যাল বোর্ড।

Manual4 Ad Code

ধর্ষণ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ডা. কামদা প্রসাদ বলেন, ‘সেক্সুয়াল ইন্টার কোর্স থেকে বিষয়টা বুঝে নিতে হবে। দ্বিতীয় দফায় ১০ দিন পর মরদেহ ময়নাতদন্ত করায় তার শরীরে আঘাতের চিহ্ন আছে কি না তা শনাক্ত করতে পারেনি বোর্ড। কারণ তার শরীর পচে গিয়েছিল।’

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেন চিকিৎসক শারমিন সুলতানা।

Manual5 Ad Code

ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন তনুর বাবা-মা। পরবর্তীতে ২৮ মার্চ তনুর লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত করার নির্দেশ দেন আদালত । এর পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর লাশ মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে উত্তোলন করা হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930