শিরোনামঃ-

» পুলিশ কর্মকর্তার মোবাইলে বার্তা পাঠিয়ে আত্মহত্যা

প্রকাশিত: ১২. জুন. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রংপুরে গলায় রশি প্যাঁচানো গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহীন মিয়া (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

তিনি পুলিশের একজন সোর্স ছিলেন। আত্মহত্যার আগে এক পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে বার্তা পাঠিয়েছিলেন শাহীন।

Manual2 Ad Code

রোববার সকাল ৬টার দিকে রংপুর নগরের হাজিরহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহীন হাজিরহাট এলাকার রণচণ্ডী শেখপাড়া গ্রামের মোজাফফরের ছেলে।

Manual1 Ad Code

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

ওসির ভাষ্য, শাহীন পুলিশের সোর্স ছিলেন। এছাড়া একজন পুলিশ কর্মকর্তার বাসায় থাকতেন। মৃত্যুর আগে ওই কর্মকর্তার (পুলিশ কর্মকর্তার নাম জানাননি) মোবাইল ফোনে তিনি বার্তা পাঠান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

তবে কী কারণে শাহীন আত্মহত্যা করেছেন তা নিশ্চিত নয় বলে জানান ওসি।

তিনি বলেন, থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30