শিরোনামঃ-

» সিলেটের বিশ্বনাথে ২ গ্রামবাসীর মধ্যে সংর্ঘষ, আহত ২০

প্রকাশিত: ১১. জুন. ২০১৬ | শনিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের বিশ্বনাথে মোবাইল ফোনের কার্ড ক্রয় করাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিশ্বনাথেরগাঁও ও মুফতিরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

প্রায় আধা ঘন্টাব্যাপি সংর্ঘষ চলে। এসময় বাসা-বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতরা হলেন বিশ্বনাথেরগাঁও গ্রামের আব্দুল মুক্তাদির, মুফতিরগাঁও গ্রামের ফয়ছল আহমদ, ফরিদউদ্দিন শিপন। তাৎক্ষনিকভাবে অন্যান্য আহতদের নাম জানাযায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে বিশ্বনাথেগাঁও গ্রামের লিটন মিয়ার দোকান থেকে একটি মোবাইল কার্ড ক্রয় করেন মুফতিরগাঁও গ্রামের শহিদ মিয়া। মোবাইলের কার্ড ক্রয়-বিক্রয় নিয়ে তাদের কথাকাটাটি হয়।

এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার বিকেলে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রেপাত ঘটে। দেশীয়-অস্ত্র নিয়ে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রবাসী আহাদ মিয়ার বাসায় ভাংচুর করা হয় বলে ওই প্রবাসী অভিযোগ করেন।

Manual7 Ad Code

এব্যাপারে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930