শিরোনামঃ-

» ইফতারে তৈরী করুন চিংড়ি কাবাব

প্রকাশিত: ১১. জুন. ২০১৬ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ কিচেন ডেস্কঃ ইফতারে কাবাব থাকবে না তা কি হয়! তবে মাংসের কাবাব না করে চিংড়ির কাবাব করতে পারেন। এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে।

Manual6 Ad Code

ঝটপট বাসায় বসে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন সুস্বাদু এই কাবাব।

উপকরণ: ছোট চিংড়ি খোসা ছাড়া ২ কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ৩টি, ধনেপাতা কুচি সামান্য, সেদ্ধ আলু ১টি, ডিম একটি, কর্নফ্লাওয়ার সামান্য, বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি বাটিতে চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ আলু, কর্নফ্লাওয়ার ও লবণ ভালো করে মিশিয়ে নিন। এবার ছোট ছোট কাবাবের মতো করে কয়েকটি টুকরা তৈরি করুন।

Manual5 Ad Code

এরপর ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়া লাগিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। প্যানে তেল গরম করুন। এবার কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিন। বাদামি হয়ে গেলে প্লেটে তুলে টমেটো সসের সঙ্গে ইফতারে গরম গরম পরিবেশন করুন চিংড়ি কাবাব।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930