শিরোনামঃ-

» আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৩১. মে. ২০১৬ | মঙ্গলবার


Manual7 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ৭ দিনের রিমান্ডের আদেশ দেয়।
আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
গত ২৪ মে ৫৪ ধারার (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) মামলায় সাতদিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়। ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
এরপর তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ২টি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930