শিরোনামঃ-

» মাহমুদুর রহমানকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ৩১. মে. ২০১৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বারডেম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

Manual8 Ad Code

এর আগে সরকার উৎখাতের অভিযোগে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। কারাবন্দী অবস্থায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

Manual4 Ad Code

আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলে মান্নাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। রুল বিচারাধীন থাকা অবস্থায় মান্নার আইনজীবী ড. শাহাদীন মালিক ও অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান তার উন্নত চিকিৎসা সেবার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

Manual7 Ad Code

আবেদন বলা হয়, মান্না ডাকসুর সাবেক ভিপি। দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এজন্য তার চিকিৎসার প্রয়োজন। আদালত আবেদন গ্রহণ করে তাকে বারডেম হাসপাতালে ভর্তির জন্য জেল কর্তৃপক্ষকে আদেশ দেয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহম্মদ বশিরুল্লাহ। তিনি বলেন, জামিন সংক্রান্ত রুলটি আদালত কার্য তালিকা থেকে বাদ দিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930