শিরোনামঃ-

» আমরা শেখ হাসিনার নয়, সেনগুপ্তের আওয়ামী লীগ করিঃ মেয়র মোশাররফ

প্রকাশিত: ২৬. মে. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ সুনামগঞ্জ প্রতিনিধিঃ দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মো. মোশাররফ মিয়া বলেছেন, আমি আওয়ামী লীগ করি ঠিকই, তবে শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, সুরঞ্জিত সেনগুপ্তের আওয়ামী লীগ।

Manual2 Ad Code

তাই সুরঞ্জিত সেনগুপ্তের ইজ্জত আমাদের কাছে বড়, শেখ হাসিনার কিংবা নৌকার ইজ্জত নয়। আমাদের দাদা, কাজী শাহজাহানকে নৌকা প্রতীক দিয়েছিলেন কিন্তু মতিউর রহমান শেখ হাসিনাকে প্রভাবিত করে ভাটিপাড়া ইউনিয়নে প্রার্থী বদল  করেছেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, মতিউর রহমান টাকার বিনিময়ে এ কাজটি করেছেন। আমরা দাদার নির্দেশে তাই শেখ হাসিনার নৌকার বিপরীতে, স্বতন্ত্র প্রার্থীর প্রতীক মটর সাইকেলের পক্ষে ভোট চাইতে এসেছি।

Manual1 Ad Code

গত ২৪ মে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নেন ৯ নম্বর ওয়ার্ডের শরীফপুর কুমার হাটিতে অনুষ্ঠিত বিদ্রোহী প্রার্থী কাজী শাহজাহানের সমর্থনে এক নির্বাচনী সভায় জনাব মোশাররফে এ কথাগুলো বলেন।

Manual1 Ad Code

এই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। বক্তব্য রাখেন সহ সভাপতি ছইল মিয়া, সাদেকুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।

প্রদীপ রায় বলেন, আমাদের কাছে শেখ  হাসিনা কিংবা নৌকা বড় নয়। আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি যাকেই সমর্থন করবেন আমরা তাকেই সমর্থন করবো। উল্লেখ্য, সুরঞ্জিত সেনগুপ্ত এখনো নৌকা বা শেখ হাসিনার প্রার্থীর বিপক্ষে তাঁর অবস্থান ব্যক্ত করেননি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930