- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» আবারো বিয়ে করছেন শ্রাবন্তী
প্রকাশিত: ১০. মে. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
পাত্রের নাম কৃষাণ ভ্রজ। তিনি মুম্বাইয়ের মডেল কাম অভিনেতা।
শিগগিরই শ্রাবন্তী-কৃষাণের চার হাত এক হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে টামস অব ইন্ডিয়া।
সোমবার টামস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, শ্রাবন্তী-কৃষাণের পরিচয় হয় বছর দেড়েক আগে একটি বিজ্ঞাপনের শুটিং করার সময়।
সেই বিজ্ঞাপনে শ্রাবন্তীর সঙ্গে ছিলেন কৃষাণ। এরপর দু’জনের ভালো লাগাটা পৌঁছায় ভালোবাসায়।
গোপনে তারা ১ বছর প্রেমও করেন এবং কিছুদিনের মধ্যেই তারা ছাঁদনাতলায় বসবেন বলে জানায় ইন্ডিয়ার এই প্রথমসারির গণমাধ্যমটি।
এদিকে, হবু বরের সঙ্গে নিজস্ব ফেসবুকে একটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন- ‘এই প্রথম আমাদের ছবি ফেসবুকে পোস্ট করছি। তবে একবারেই লজ্জা পাচ্ছি না বরং ভীষণ ভালো লাগছে।’
তবে এর আগে শ্রাবন্তী বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। সেসময় শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান। কিন্তু তাদের সে সংসার টেকেনি।
কৃষাণকে নিয়ে শ্রাবন্তী জানান, কৃষাণ খুব কেয়ারফুল একজন মানুষ। তার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়।
এককথায় কৃষাণের সরলতায় আমি মুগ্ধ। তাছাড়া আমাদের সম্পর্কের কথা ২ পরিবারই জানেন। তারা শিগগিরই একসঙ্গে বসে বাগদান এবং বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করবেন।
উল্লেখ্য, শ্রাবন্তী বর্তমানে কাজ করছেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে। সেখানে তার নায়ক শাকিব খান।
এছাড়া দেবের বিপরীতে শ্রাবন্তী অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে ‘শুধু তোমারই জন্য’।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৪ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


