শিরোনামঃ-

» এপ্রিল মাসে ধর্ষিত ১০৯ জন

প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এপ্রিল মাসে দেশে ১০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণের শিকার হন ১৭ জন।

Manual7 Ad Code

আর ধর্ষণের পর হত্যা করা হয় দু’জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১০ জনকে।

মঙ্গলবার মহিলা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ১৪টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মোট ৪৬৩ জন নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। বিভিন্ন কারণে ৭৯ জন নারী ও কন্যা শিশুকে হত্যা করা হয়।

বিবৃতিতে জানানো হয়, মাসটিতে শ্লীলতাহানির শিকার হন তিনজন। যৌন নির্যাতনের শিকার হন ১৮ জন।

Manual5 Ad Code

অ্যাসিডদগ্ধ হয়েছেন ৬ জন। অপহরণের ঘটনা ঘটেছে ২৫টি। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ৫টি।

Manual5 Ad Code

এর মধ্যে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে ১ জনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ২০ জন।

Manual2 Ad Code

বিভিন্ন নির্যাতনের কারণে ৩৪ জন আত্মহত্যা করতে বাধ্য হন। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়। বাল্যবিবাহের শিকার হয় ১৫ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৯ জনকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031